ঝিনাইদহে শহরে নিখোঁজের ১৩ ঘণ্টার পর প্রতিবেশীর ঘর থেকে সাইমা আক্তার সাবা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনা সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক নারীকে আটক করে পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে শহরের পবহাটি এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইমা আক্তার সাবা (৩) ওই এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের মেয়ে।
স্থানীয়দের বরাতে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, বুধবার সকাল ৮টার দিকে শিশু সাইমা আক্তার সাবা বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। সকাল থেকে মাইকিং করে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। রাত ৯টার দিকে প্রতিবেশী মাসুদ হোসেনের স্ত্রী শান্তনা খাতুনকে বোরখা পড়ে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তার ঘরে ঢুকে খাটের নিচে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শান্তনা খাতুনকে আটক করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা তিনি।
মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 