অ্যানফিল্ডে কোনোমতে হার এড়াল লিভারপুল

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ এএম

অ্যানফিল্ডে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত ১–১ গোলে ড্র করেছে লিভারপুল এবং সাদারল্যান্ড। ম্যাচের শেষ দিকে তরুণ জার্মান তারকার দারুণ একক নৈপুণ্যে লিভারপুল নিশ্চিত করে এক পয়েন্ট, নইলে বড় অঘটনের মুখে পড়তে যাচ্ছিল স্বাগতিকরা।

ম্যাচের ৬৭তম মিনিটে সান্ডারল্যান্ডকে এগিয়ে দেন চেমসদিন তালবি। গোলটির পেছনে বড় ধরনের রক্ষণাত্মক ভুল ছিল লিভারপুলের। ইব্রাহিমা কোনাতে হেড মিস করার পর অধিনায়ক ভুল পাস দেন প্রতিপক্ষের কাছে। সেই সুযোগ কাজে লাগিয়ে তালবির শট ডিফ্লেকশনে জড়িয়ে বল জালে জড়ায়।

গোল খাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া হয় লিভারপুল। শেষ পর্যন্ত ৮১তম মিনিটে উইর্টজ বল নিয়ে বক্সে ঢুকে ডিফেন্ডারদের কাটিয়ে শট নেন, যা প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে নিজের জালেই ঢুকে যায়। অফিশিয়ালি সেটি আত্মঘাতী গোল হিসেবে ধরা হলেও লিভারপুলের সমতার নায়ক ছিলেন উইর্টজই।

এই ম্যাচেও শুরুর একাদশে ছিলেন না । বিরতির পর তিনি মাঠে নামলেও খুব বেশি প্রভাব ফেলতে পারেননি। ম্যাচজুড়েই আক্রমণে ধার কম ছিল অলরেডদের।

প্রথমার্ধে বরং ভালো সুযোগ তৈরি করে অতিথিরা। এক পর্যায়ে সান্ডারল্যান্ডের একটি শট অ্যালিসনের হাত ফসকে ক্রসবারে লেগে ফিরে আসে। বিরতির ঠিক আগে জবাবে ডমিনিক সোবোস্লাইয়ের শট এবং ম্যাক অ্যালিস্টারের হেডার পোস্টে লেগে ফিরে গেলে গোলশূন্য অবস্থায়ই বিরতিতে যায় দুই দল।

যোগ করা সময়ে সান্ডারল্যান্ড একেবারে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। উইলসন ইসিদোরের কাউন্টার অ্যাটাক থেকে নেওয়া শট গোললাইন থেকে ক্লিয়ার করেন ফেদেরিকো কিয়েসা, যার ফলে নিশ্চিত হার থেকে বেঁচে যায় লিভারপুল।

ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে উঠে আসে ভ্যান ডাইকের ভুল সিদ্ধান্ত ও রক্ষণভাগের দুর্বলতা। সমর্থকদের একাংশের মতে, এই একটি ভুলই লিভারপুলকে পূর্ণ তিন পয়েন্ট থেকে বঞ্চিত করেছে। তবে শেষ দিকে উইর্টজের দৃঢ়তা অন্তত এক পয়েন্ট এনে দিয়ে মুখরক্ষা করেছে অ্যানফিল্ডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত