খালেদা জিয়াকে লন্ডন নিতে দেশে আসছেন ডা. জুবাইদা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নিতে দেশে আসছেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। আজ বৃহস্পতিবার বিএনপির ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতে বা কাল সকালের মধ্যে লন্ডনে নেওয়া হবে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসকদের মাধ্যমে তৈরি মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক বেগম জিয়াকে কাতার র‌য়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে মধ্যরাতে বা সকালের ভেতর লন্ডনে নেওয়া হবে। তার বর্তমান শারীরিক অবস্থার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল প্রস্তুতি সম্পন্ন করে উনাকে দেশের বাইরে নেওয়া হবে। 

মায়ের চিকিৎসার যাবতীয় কার্যক্রমে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন তারেক রহমান। এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। যার যার ধর্মমতে সবাই বেগম জিয়ার জন্য দোয়া করছেন। সেই সাথে এভারকেয়ার হাসপাতালের নার্স, চিকিৎসক এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। আসুন আল্লাহর কাছে তার সুস্থতার জন্য দোয়া করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত