আনোয়ারায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশীয় তৈরি একটি অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোররাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রাশেদ নুর ওরফে রাশু (৩৮) উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের খোাট্টাপাড়া এলাকার রাজ্জাক নুরের ছেলে।

পুলিশ জানায়,শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাশুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত