২০২৬ বিশ্বকাপের জাঁকজমক ড্র অনুষ্ঠান হয়ে গেল। গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের মতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে পেয়েছে মরক্কো। গ্রুপটিতে আরও আছে স্কটল্যান্ড ও হাইতি। শক্তির দিক দিয়ে কার্লো আনচেলত্তির ব্রাজিল অনেক এগিয়ে থাকলেও দমে যাননি মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই। তিনি দিয়েছেন লড়াইয়ের ঘোষণা।
নিজেদের প্রথম ম্যাচেই ব্রাজিলের মুখোমুখি হতে হবে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলা মরক্কোকে। এই অর্জনই তাদেরকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে রেগরাগুই বলেন, ‘টুর্নামেন্টের অন্যতম ফেভারিটের বিপক্ষে ম্যাচ দিয়ে আমাদের শুরু করতে হবে। অন্যদিকে তারাও শুরু করছে এক ফেভারিটের বিপক্ষে (যারা গত বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে)।’
কার্লো আনচেলত্তির ব্রাজিলকে যথেষ্ট সমীহ করছেন রেগরাগুই, ‘ব্রাজিল তো ব্রাজিলই। তারা এখন কার্লো আনচেলত্তির অধীনে। তিনি বিশ্বের সেরা কোচদের একজন। তার অভিজ্ঞতা দলকে আরও আত্মবিশ্বাস দেবে। সম্ভাব্য চ্যাম্পিয়নকে নিজেদের গ্রুপে পাওয়া সহজ ব্যাপার নয়। তবুও আমরা লড়াই করব, সমর্থকদের গর্বিত করাই আমাদের লক্ষ্য। ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচটি যেমন পরীক্ষা, তেমনি (নিজেদের প্রমাণের) সুযোগও।’
যে সমীকরণে বিশ্বকাপে দেখা হতে পারে মেসি-রোনালদোর
বিশ্বকাপে হালান্ড-এমবাপ্পে মহারণ; আন্তর্জাতিক মঞ্চে প্রথমবার