বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ছয়টি লাগেজ থেকে ৮০০ কার্টন বিদেশি ‘মন্ড’ সিগারেট উদ্ধার করেছে কর্তৃপক্ষ। 

শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিমানবন্দরের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নারর পাশে মালিকবিহীন ছয়টি লাগেজ পাওয়া যায়। পরে এ সব লাগেজ খুলে বিপুল পরিমাণ সিগারেটের কার্টন উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা সিগারেটের বাজারমূল্য আনুমানিক ৯০ লাখ টাকা হবে বলে জানান সংশ্লিষ্টরা। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ব্যাগেজ রুল অনুযায়ী, একজন যাত্রী এক কার্টন সিগারেট সঙ্গে আনতে পারবেন। এ জন্য কোনও শুল্ককর দিতে হবে না। এর বেশি আনার সুযোগ নেই। আর আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট শর্তযুক্ত আমদানি পণ্য। অর্থাৎ সিগারেট আমদানিতে প্যাকেটের গায়ে বাংলায় ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেখা থাকতে হবে। পরিত্যক্ত মালামাল জব্দের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত