নেটিজেন মাতাচ্ছেন মন্দিরা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পিএম

দেশীয় চলচ্চিত্রে যাত্রা শুরুর পর থেকেই ‘হটকেক’ উপাধি পান নৃত্যশিল্পী থেকে অভিনয়ে আসা মন্দিরা চক্রবর্তী। সময়ের সঙ্গে এখন দর্শকদের চেনা ও পছন্দের মুখ হয়ে উঠছেন এই নায়িকা। পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব তিনি; প্রায়ই নিজেকে মেলে ধরেন নানা রূপে। এবারও যেন তার ব্যতিক্রম হলো না।  শনিবার (৬ ডিসেম্বর) রাতে একগুচ্ছ ছবি নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন মন্দিরা। ছবিগুলোতে তার গ্ল্যামারাস লুক নজর কেড়েছে নেটিজেনদের। 

দেখা যাচ্ছে, মন্দিরা পরেছেন চকলেট বা গাঢ় বাদামি রঙের একটি বডিকন গাউন। স্লিভলেস এই পোশাকটিতে রয়েছে সোনালী স্ট্র্যাপ এবং বুক ও কোমরের অংশে কার্ভি ফিটিং, যা তাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে; উঠে এসেছে বোল্ডনেস! প্রতিটি পোজেই এক আবেদনময়ী অভিব্যক্তি ছিল তার। এছাড়াও হালকা অলঙ্কার- হাতে বড় মেটালের বালা ও আঙুলে বাহারি আংটি; সঙ্গে খোলা ঢেউ খেলানো চুল যেন রীতিমতো ছড়িয়ে দেয় তার রূপের মাদকতা! ছবির ক্যাপশনে মন্দিরা তুলে ধরলেনও এমনটাই। লিখেছেন, ‘মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও।’ 

মন্দিরার এই পোস্টটি বেশ সাড়া ফেলে তার ভক্তদের মাঝে। মন্তব্যের ঘরে তার ভক্ত ও অনুসারীরা রূপ ও স্টাইলের প্রশংসা করেন। অভিনয়ের আগে নৃত্যশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন মন্দিরা চক্রবর্তী। ছোটবেলা থেকে তিনি কত্থক নাচের প্রশিক্ষণ নেন এবং এই নাচের জন্য তিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত