অ্যাশেজের দ্বিতীয় টেস্টে পরাজয়ের শঙ্কায় আছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংস খেলতে নেমে তারা লিড নিয়েছে বটে, তবে মোটেও সুবিধাজনক অবস্থানে নেই বেন স্টোকসের দল। লিডের পরিমাণ বাড়াতে বাধ্য হয়ে তারা আক্রমণাত্বক ‘বাজবল’ ক্রিকেট ছেড়ে প্রথাগত টেস্ট ব্যাটিং শুরু করেছে।
গতকাল ১২৮ রানেই ৬ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। আজ রবিবার ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনটা ৬ উইকেটে ১৩৪ রান নিয়ে শুরু করে ইংল্যান্ড। তখনো ইনিংস হার এড়াতে তাদের প্রয়োজন ছিল ৪৩ রান। এমন সমীকরণে দাঁড়িয়ে আক্রমণাত্মক ক্রিকেট থেকে সরে আসতে তারা বাধ্য হয়। সপ্তম উইকেট জুটিতে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও উইল জ্যাকসের দৃঢ়তায় আজ প্রথম সেশনে তারা কোনো উইকেট হারায়নি।
দিনের প্রথম সেশন পর্যন্ত এই জুটি থেকে এসেছে ১৬৫ বলে ৬০ রান। স্টোকসের দলের সংগ্রহ এখন পর্যন্ত ৬ উইকেটে ১৯৩ রান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৬ উইকেটে ২০৩ রান। তাদের লিড হয়েছে মাত্র ২৬ রানের। বেন স্টোকস ১১৯ বলে ৩৯* এবং উইল জ্যাকস ৭৬ বলে ৩২* রানে ব্যাটিং করছেন। ভয়ংকর অস্ট্রলিয়াকে হারাতে হলে এই সামান্য লিড যে কোনো কাজে আসবে না, বেন স্টোকসরা নিশ্চয়ই সেটা জানেন।
চতুর্থ ভারতীয় হিসেবে ২০ হাজারী ক্লাবে রোহিত শর্মা
দলের পরাজয়েও মোস্তাফিজের দুর্দান্ত বোলিং