হামাসের অস্ত্র ফেরতের শর্ত ইসরায়েলি দখলের অবসান

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পিএম

হামাস জানিয়েছে, তারা গাজার অস্ত্রগুলো ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে প্রস্তুত, তবে শর্ত হলো ইসরায়েলি সেনাদের দখল শেষ হতে হবে। শনিবার (৬ ডিসেম্বর) দেয়া এক বিবৃতিতে তারা জানায়, ইসরায়েলি বাহিনীর আগ্রাসন যতদিন থাকবে, ততদিন তাদের কাছে অস্ত্র থাকবে।

হামাসের প্রধান সমঝোতা কর্মকর্তা খলিল আল-হায়্যা বলেন, 'আমাদের অস্ত্র দখল ও আগ্রাসনের সঙ্গে যুক্ত। যদি দখল শেষ হয়, অস্ত্রগুলো রাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে চলে যাবে।'  তিনি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি ইঙ্গিত দিয়েছেন। 

হায়্যা আরও জানান, 'আমরা জাতিসংঘের শান্তি বাহিনীকে সীমান্ত পর্যবেক্ষণ ও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কাজে স্বাগত জানাই'। যাতে স্পষ্ট হয় যে হামাস আন্তর্জাতিক বাহিনীকে বিতাড়িত বা অস্ত্র প্রত্যাহারের জন্য স্বীকৃতি দিচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত