এক্সকে ইউরোপীয় ইউনিয়নের জরিমানা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর বিরুদ্ধে ডিজিটাল কনটেন্ট নিয়ম লঙ্ঘনের জন্য জরিমানা করেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দেয়া এ ঘোষণায় প্রতিষ্ঠানটিকে ১২০ মিলিয়ন ইউরো (প্রায় ১৪০ মিলিয়ন ডলার)জরিমানা করা হয়। এটি ইইউর নতুন ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) অনুযায়ী প্রথম জরিমানা।  

ইউরোপের এই পদক্ষেপ বড় প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতিযোগিতা ও ব্যবহারকারীর স্বচ্ছতার জন্য আনা হয়েছে। তবে মার্কিন প্রশাসন অভিযোগ করছে, এটি মূলত আমেরিকান কোম্পানিকে লক্ষ্য করছে। ইউরোপীয় কমিশন বলেছে,এই আইন জাতিগত ভিত্তিতে নয়, বরং ডিজিটাল ও গণতান্ত্রিক মান রক্ষা করছে।

কমিশনের প্রযুক্তি প্রধান হেনা ভির্কুনেন বলেছেন, জরিমানাটি ডিএসএর নিয়মাবলী কার্যকর করার অংশ এবং এর সঙ্গে সেন্সরশিপের কোনো সম্পর্ক নেই। 

দুই বছরের তদন্তের পর এ জরিমানার সিদ্ধান্ত নেয়া হলেও ভবিষ্যতে সংস্থা-নির্দিষ্ট সিদ্ধান্ত দ্রুত নেওয়া হবে বলে কমিশন আশা করছে। টিকটকের মতো কোম্পানিগুলো ইতিমধ্যেই স্বচ্ছতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত