মহাকাশ থেকে দেখা গেল কাবা, আলোকিত মসজিদুল হারাম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম

পবিত্র কাবা শরিফ ও মসজিদুল হারামের প্রতি ধর্মপ্রাণ মুসলমানদের অগাধ ভালোবাসা বরাবরই। তবে মহাকাশ থেকে কেমন দেখা যায় এই পবিত্র স্থান কখনো ভেবেছেন? এবার সেই কল্পনাকেই যেন বাস্তবে রূপ দিলেন নাসার একজন নভোচারী।

নাসার নভোচারী ডোনাল্ড পেটিট মহাকাশ থেকে তোলা পবিত্র কাবার এক চমকপ্রদ ছবি শেয়ার করেছেন যা দেখে বিশ্ববাসী শুধু অবাকই হয়নি, হয়েছে মুগ্ধ।

পেটিট নিয়মিত এক্স-এ মহাকাশের ছবি শেয়ার করেন। চলতি সপ্তাহের শুরুর দিকে কাবার ছবিটি পোস্ট করেন তিনি। ধারণা করা হচ্ছে, তিনি ছবিটি তুলেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যা পৃথিবীর প্রায় ৪০০ কিলোমিটার ওপরে অবস্থিত। এখানে বিভিন্ন দেশের নভোচারীরা বসবাস ও কাজ করেন।

ছবিটির ক্যাপশনে পেটিট লিখেছেন, ‘মার্কা, সৌদি আরবের কক্ষপথ থেকে তোলা দৃশ্য। মাঝখানের উজ্জ্বল আলোক বিন্দুটি হলো কাবা—ইসলামের পবিত্রতম স্থান, যা মহাকাশ থেকেও দৃশ্যমান।’

ছবিটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়েছে এবং এখন ভাইরাল। এক মন্তব্যকারীর ভাষায়, ‘এই আলো পৃথিবীর সবচেয়ে সুন্দর আলো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত