গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আশরাফুল হক (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের রতনপুরের কাছে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল হক ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গাড়াউক গ্রামের ফজলুল হকের ছেলে। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, নিহত আশরাফুল মাধবপুরের একটি কারখানায় চাকরি করতেন। সকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে রতনপুর নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত