ত্রিশাল মুক্ত দিবস আজ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম

আজ ঐতিহাসিক ত্রিশাল মুক্ত দিবস। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর এই দিনে ময়মনসিংহের ত্রিশাল থানা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল।

জানা যায়, সেই সময় এই দিন মেজর আফসার বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার আনছার উদ্দিন ও কমান্ডার আব্দুল বারীর নেতৃত্বে গভীর রাতে নওধার হয়ে সুতিয়া নদী পাড় হয়ে সুতিয়া নদীর পাড়ে অবস্থিত ত্রিশাল থানায় মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর ওপর হামলা করে। ভোর পর্যন্ত গুলি বিনিময় শেষে রাজাকাররা আত্মসমর্পন করে এসময় কয়েকজন রাজাকার পালিয়ে যান। সকালে মুক্তিযোদ্ধো সংগঠক তৎকালীন জৈমত আলী ৯ ডিসেম্বর সকালে স্থানীয় নজরুল একাডেমি মাঠে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে। এ সময় ১০ রাজাকারকে আটক করতে সক্ষম হয় মুক্তিবাহিনী।

কিন্তু এই আনন্দঘন সময়ে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। ওই সময় উল্লাস করতে গিয়ে নিজের বুলেট বিদ্ধ হয়ে ফুলবাড়িয়া গিয়াস উদ্দিন নামে এক মুক্তিযোদ্ধা শহীদ হন।

এরপর থেকে বিজয়ের মাসের ৯ ডিসেম্বর ত্রিশাল মুক্ত দিবস হিসেবে পালিত হয়। আজ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত