মেট্রোপলিটন হাসপাতালে ৫০ শতাংশ ছাড় পাবে চবি শিক্ষার্থীরা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আয়োজনে ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের জন্য মেট্রোপলিটন হাসপাতালে ৫০ শতাংশ (শর্ত সাপেক্ষে) ছাড়ে সেবা দেওয়ার আশ্বাস দেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বরে এ কর্মসূচি পালিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৭০০ শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা ৮টি বিভাগের ১৮ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সেবা নেন। সেবার মধ্যে রয়েছে-কার্ডিওলজি, মেডিসিন ও ডায়াবেটিস, ফিজিও মেডিসিন, গাইনোকোলজি, চর্ম, নাক, কান ও গলা, জেনারেল সার্জারি ও নিউট্রিশন।

চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী রোগীদের নির্দিষ্ট পরিমাণের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। ছেলেমেয়েদের পৃথক মোট ১২টি বুথে চিকিৎসা গ্রহণ করেন শিক্ষার্থীরা।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আমরা গুরুত্ব সহকারে দেখছি। চবি মেডিকেল সেন্টারে স্বাস্থ্যসেবা বাড়ানোর পাশাপাশি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কাজ চলমান রয়েছে। এছাড়া মানসিক স্বাস্থ্যসেবা, অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা এখন আমাদের মেডিকেল করা যাচ্ছে। আশা করি চাকসু সামনের দিকে আরও ভালো উদ্যাগ নেওয়া হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন -চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো.কামাল উদ্দিন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত