জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

গত ৩ ডিসেম্বর বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব আইনজীবী ইয়ারুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয় রিটে।

অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে ঘোষণা করেছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে দেশে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত