বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানকে কখনো দেখা যায় কানাডায়, কখনো যুক্তরাষ্ট্রে। মূলত জুলাই আন্দোলনের পর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। সেখানকার প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় নিয়মিত উপস্থাপনা করছেন। সেটি বেশ জনপ্রিয় হয়েছে।
তবে নতুন খবর হলো অভিনেতা এখন সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন। জায়েদ খান জানান তার বহুদিনের এক লালিত স্বপ্ন পূরণের গল্প। প্রথমবারের মতো ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব গেলেন তিনি।
১০ দিনের সফরের জন্য আজ (৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়েছেন তিনি। জায়েদ খান বলেন, ‘আপনারা সবাই জানেন, আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং সব রোজা রাখি। অনেক দিনের ইচ্ছে ছিল ওমরাহ পালন করব। অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
দীর্ঘ সময় ধরে দেশের বাইরে থাকছেন জায়েদ খান। গুঞ্জন শোনা যাচ্ছে, ওমরাহ পালন শেষে দেশে ফিরবেন জায়েদ খান।
অনিয়মের অভিযোগে ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত
গাইবান্ধায় যুবকের কব্জি বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা
ভৈরবের আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০