ব্রাদার্সের কাছে আবার হারলো আবাহনী

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম

আবাহনী আবার হেরেছে। হেরেছে আবার ব্রাদার্স ইউনিয়নের কাছে। অক্টোবরে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডে যাদের কাছে হেরেছিল আবাহনী, সেই ব্রাদার্স ইউনিয়ন আজ ফেডারেশন কাপের দ্বিতীয় রাউন্ডে ১-০ গোলে হারিয়ে দিয়েছে সর্বাধিক ১২ বারের চ্যাম্পিয়নদের। 

কুমিল্লায় অনুষ্ঠিত ম্যাচের ২৭ মিনিটে দূরপাল্লার শটে ব্রাদার্স লেফটব্যাক আবাহনী গোলকিপার মিতুল মারমাকে পরাস্ত করেন। 

শেষ দিকে আবাহনীর কয়েকটি আক্রমণ নস্যাৎ হয়ে যায়। একটি শট বারে লেগে ফিরে আসে। 

এবারের মৌসুমে ৭ ম্যাচের আবাহনীর এটি তৃতীয় হার। আরেকটি ম্যাচ হেরেছে তারা বিএফএলে মোহামেডানের কাছে।

ফেডারেশন কাপের ৫ দলের গ্রুপে ব্রাদার্স প্রথম জয়ে শীর্ষে উঠলো। প্রথম ম্যাচেই ফকিরেরপুলকে হারিয়ে পিডাব্লিউডি উঠে এসেছে দুই নম্বরে। দুই খেলায় আবাহনীর সংগ্রহ ৩ পয়েন্ট। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত