বিরামপুরের সড়ক বিভাগের অবৈধ দখলদারদের দখল ছেড়ে দেওয়ার সংবাদপত্রে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন দিনাজপুর সড়ক বিভাগ। বিরামপুরে চলছে মাইক যোগে প্রচারণা ১৪ ই ডিসেম্বর এর আগে অবৈধ দখলদাররা নিজে থেকে স্থাপনা শরীয়ে না নিলে ১৪-১৫ ডিসেম্বর উচ্ছেদ অভিযান পরিচালনা করবে সড়ক বিভাগ। এতে মহাসড়কের ঢাকা মোড়ের স্থানীয়রা দুইপাশের সড়ক ও জনপদের জমিতে অবৈধ স্থাপনা অনেকেই ভেঙ্গে ফেলেছেন এবং কাজ চলমান রয়েছে।
অপরদিকে সড়ক ও জনপদ বিভাগের ফাঁকা জায়গায় ছিন্নমূল-ভূমিহীন জনগণের বসতি উচ্ছেদ না করার আবেদন জানিয়ে দিনাজপুর জেলা প্রশাসক বরাবরে বিরামপুরের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন ছিন্নমূল ও ভূমিহীন জনগণ। আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা স্মারকলিপিটি গ্রহণ করে দ্রুত সময়ে পৌঁছানোর বিষয়ে আবেদনকারীদের আশ্বস্ত করেন। এ সময় সহকারী কমিশনার ভূমি নাজিয়া নিশাত নওরীন, বিরামপুর থানার নবাগত ওসি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
চোরকে চিনে ফেলায় নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা 