সুস্থ থাকতে সকালে খালি পেটে এক কোয়া রসুন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম

রসুন একটি গুরুত্বপূর্ণ মশলা, যা প্রায় সব খাবারেই ব্যবহার করা হয়। স্বাদ বৃদ্ধিসহ বিভিন্ন কাজ করে থাকে এটি। কিন্তু এটি ওষধি গুণেও ভরপুর। সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে আমাদের অনেক উপকার বয়ে আতে। শরীরের অনেক রোগ অনায়াসে পালিয়ে যাবে। 
তাই সুস্থ জীবন গড়তে এক কোয়া রসুন অনেক গুরুত্বপূর্ণ। 

১. পুষ্টিবিদদের মতে, রসুন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক। সকালে প্রাতঃরাশের আগে রসুন খেলে ঠান্ডা লাগার প্রকোপ কমে।
২. রসুনের অ্যান্টিঅক্সিড্যান্ট রক্তকে পরিশুদ্ধ রাখে। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রসুন খুব উপকারী।
৩. রসুন খাওয়ার ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। রসুনের রস হার্টের জন্যও খুব উপকারী।
৪. রসুন টক্সিন দূর করে। শরীরকে ডি-টক্সিফাই করতে রসুন বিশেষ ভূমিকা পালন করে। তাই শরীরের দূষিত পদার্থকে বার করে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে রসুন।
৪. বিশেষজ্ঞদের মতে, রসুন যকৃত এবং মূত্রাশয়কে নিজের কাজ করতে সাহায্য করে। যকৃত ঠিক রাখার সঙ্গে পেটের নানা গোলমাল, ডায়ারিয়া ইত্যাদি সরাতে সাহায্য করে রসুন। হজমের সমস্যা মেটানো, ক্ষুধামান্দ্য ইত্যাদি রোধেও রসুন খুবই কার্যকর।
৫. স্নায়বিক চাপ কমিয়ে মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম এই সব্জি। আর মানসিক চাপ থেকে যাবতীয় অসুখকে রোধ করে রসুন।
৬. কিছু ভাইরাস ও সংক্রমণজনিত অসুখ, যেমন নিউমোনিয়া, ব্রংকাইটিস, হাঁপানি, হুপিং কাফ ইত্যাদি প্রতিরোধ করে রসুন। যক্ষ্মায় আক্রান্ত রোগীর পথ্যে সারা দিনে কয়েক কোয়া রসুন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।
৭. তবে রসুনে অনেকের অ্যালার্জি থাকে, তাঁরা রসুন না খেয়ে তার পরিবর্তে গরম জলে লেবু নিংড়ে খাওয়ার চেষ্টা করুন। সূত্র: আনন্দবাজার

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত