ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ গৌতম গম্ভীরের সাথে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির কথার লড়াই বেশ কিছুদিন বন্ধ ছিল। সেই খেলোয়াড়ী জীবন থেকে তাদের সম্পর্কটা আদায়-কাঁচকলায়। সম্প্রতি বিরাট কোহলি আর রোহিত শর্মাকে কেন্দ্র করে বিতর্কিত হয়েছেন কোচ গম্ভীর। এই সুযোগে তাকে একহাত নিলেন আফ্রিদি।
টেস্ট ও টি-২০ থেকে অবসর নেওয়ার পর কোহলি-রোহিতের ওয়ানডে ক্যারিয়ার নিয়েও প্রশ্ন উঠেছিল। যদিও তারা দুজনেই ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করে সমালোচকদের মুখ বন্ধ করেছেন। তাই অভিযোগ উঠেছে, গম্ভীরের চাপে বাধ্য হয়েই নাকি এই দুজন টেস্ট থেকে অবসর নিয়েছেন। এই আলোচনায় যোগ দিয়ে আফ্রিদি এবার বললেন, সিনিয়র ক্রিকেটাররা দলের মেরুদণ্ড এবং তাদের স্বাধীনতা দেওয়া উচিত।
‘টেলিকম এশিয়া স্পোর্ট’কে আফ্রিদি বলেন, ‘এটা সত্যি যে কোহলি এবং রোহিত ভারতীয় ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড। সাম্প্রতিক ওয়ানডে সিরিজে তারা যেভাবে খেলেছে, তাতে আত্মবিশ্বাসের সাথে বলা যায় যে তারা ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবে। আপনাদের এই দুই তারকাকেই ধরে রাখতে হবে। ভারত যখন দুর্বল দলের বিরুদ্ধে খেলছে, তখন তারা কিছু নতুন খেলোয়াড়কে চেষ্টা করে বিরাট এবং রোহিতকে বিশ্রাম দিতে পারে।’
এরপরই গম্ভীরকে আক্রমণ করেছেন আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই হার্ডহিটারের মতে, গম্ভীর ধীরে ধীরে বুঝতে পারছেন যে তার সিদ্ধান্তই সবসময় সঠিক নয়। আফ্রিদি বলেন, ‘গৌতম যেভাবে তার (কোচের) দায়িত্ব শুরু করেছিল, তাতে মনে হচ্ছিল সে যা ভাবে এবং বলে সেটাই ঠিক। কিন্তু কিছু সময় পরেই প্রমাণিত হয়েছে যে, আপনি সবসময় ঠিক নন।’
সুযোগ পেয়েও স্টাম্পিং করলেন না পুরান; হেরে গেলেন বুদ্ধির খেলায়
অ্যাশেজ জিততে ৯০ বছর আগের ইতিহাস ফেরাতে হবে স্টোকসদের
সালাহকে পেতে সবকিছু করতে রাজি সৌদি ক্লাব