অস্ট্রিয়ায় স্কুলে হিজাব নিষিদ্ধের আইন নিয়ে ভোট

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পিএম

অস্ট্রিয়ার আইন প্রণেতারা এই সপ্তাহে ১৪ বছরের কম বয়সী মেয়েদের জন্য স্কুলে হিজাব নিষিদ্ধ করার প্রস্তাবিত আইনটি অনুমোদন করার সম্ভাবনা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এই আইনের পক্ষে ভোট গ্রহণ হবে বলে স্থানীয় সরকার জানিয়েছে। অস্ট্রিয়ার আইনপ্রণেতাদের মতে এই আইন মেয়েদের নির্যাতন থেকে রক্ষা করার উদ্দেশ্যে করা হয়েছে এবং এতে হিজাব,বোরকা সহ সব ধরনের ইসলামি আচ্ছাদন অন্তর্ভুক্ত হবে। আইনটি আগামী সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষে কার্যকর হবে।   

ফেব্রুয়ারি থেকে একটি প্রাথমিক পর্যায় শুরু হবে, যেখানে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের নিয়মাবলী জানানো হবে ।এই আইন অমান্য করার জন্য কোনো শাস্তি নেই। তবে বারবার ভঙ্গ করলে অভিভাবককে ১৫০–৮০০ ইউরোর জরিমানা ভুগতে হতে পারে। প্রায় ১২,০০০ মেয়ে শিক্ষার্থী এই আইনের আওতায় পড়বে।
 
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রিয়া ও ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়ার মতো মানবাধিকার সংস্থাগুলো এই বিলকে বৈষম্যমূলক ও সামাজিকভাবে বিভাজক হিসেবে সমালোচনা করেছে। নারী অধিকার সংস্থাগুলোও সতর্ক করেছেন, এটি মেয়েদের ব্যক্তিগত বিষয়ে অন্যরা সিদ্ধান্ত নেয়ার মত ভুল বার্তা পাঠাচ্ছে।  
 
অস্ট্রিয়ার ডানপন্থী ফ্রিডম পার্টি এই নিষেধাজ্ঞাকে আরও বিস্তৃত করার দাবি জানিয়েছে, যাতে সমস্ত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়। সংবিধান বিশেষজ্ঞরাও আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, ২০১৯ সালে এক প্রাক্তন আদালতের সিদ্ধান্তের উদাহরণ উল্লেখ করে যেখানে অনুরূপ একটি নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত