মার্কিন সিনেটে রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম

মার্কিন প্রতিনিধি পরিষদ ৯০১ বিলিয়ন ডলারের রেকর্ড বাজেট অনুমোদন করেছে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ)। বুধবার (১০ ডিসেম্বর) অনুমোদিত সামরিক নীতিনির্ধারণী এই বাধ্যতামূলক বার্ষিক বিলটি সিনেটে যাবে, যেখানে আগামী সপ্তাহে এটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। 
  
এই প্যাকেজটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাজেট প্রস্তাবের চেয়ে আট বিলিয়ন ডলার বেশি। এছাড়াও আগামী দুই বছর ইউক্রেনকে প্রতি বছর চার শ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার অনুমোদন রয়েছে এতে। এই অনুমোদন কিয়েভের প্রতি মার্কিন কংগ্রেসের দুই দলের অব্যাহত সমর্থন তুলে ধরে। এতে সেনা সদস্যদের চার শতাংশ বেতন বৃদ্ধি এবং ঘাঁটির আবাসন উন্নয়নের ব্যবস্থাও রাখা হয়েছে। 

তিন হাজার ছিয়াশি পৃষ্ঠার এই সমঝোতা বিলটি আগে পাস হওয়া হাউস ও সিনেটের সংস্করণকে একত্র করেছে এবং বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি বিষয়ক প্রশিক্ষণ কমানোর মতো রিপাবলিকান উদ্যোগগুলোকেও প্রতিফলিত করেছে। এনডিএএ পেন্টাগনের বিভিন্ন কর্মসূচির অনুমোদন দিলেও এই খরচ করতে আলাদা বরাদ্দ বিল পাস করতে হবে।

এনডিএএ টানা পঁয়ষট্টিতম বছর পাস হলো, যদিও এবার প্রক্রিয়াটি কিছুটা উত্তেজনাপূর্ণ ছিল। দিনের শুরুতে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত ভোট অল্প ব্যবধানে পাস হওয়ায় অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছিল। বিলটি হোয়াইট হাউসে পৌঁছালে প্রেসিডেন্ট ট্রাম্প তা আইনে স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত