যশোরে মা-ছেলেকে মারধর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পিএম

যশোরের রূপদিয়া গোপালপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মা ও ছেলেকে মারধর করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মমতাজ বেগম ও তার ছেলে জিহাদ হাসান।

ভুক্তভোগীদের অভিযোগ, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে একই এলাকার মোহাম্মদ আলী (৪৫), মিঠু (৪০), বুলবুল (৪২) এবং টিপু (৩২) তাদের বাড়িতে দরজা ভেঙে প্রবেশ করে। তারা মা ও ছেলেকে এলোপাতাড়ি মারধর করে ঘর থেকে প্রায় এক ভরি স্বর্ণালঙ্কার এবং ৫০ হাজার টাকা লুট করে নেয়। আহত অবস্থায় জিহাদ ও মমতাজকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান জানান, এখনও কোনো মামলা হয়নি, তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত