সরকারি সংগীত কলেজে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দু’দিনব্যাপী লোকসংগীত উৎসব-২০২৫। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী (এন.ডি.সি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রথম দিনের বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান কলেজের প্রাক্তন অধ্যক্ষ আইয়ুব ভূঁইয়া। কলেজের অধ্যক্ষ নাদিয়া সোমা সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক এম. এম. ইউনুছুর রহমান এবং কমিটির আহবায়ক ড. শেখ খালিদ হাসান।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, ‘লোকগান সাধারণ মানুষের প্রাণের গান। হাজার বছর ধরে মানুষ লোকগানে মুগ্ধ হয়ে তাকে হৃদয়ে ধারণ করেছে। বাংলাদেশ লোকগানের শ্রেষ্ঠ অঞ্চল।’ সভাপতির বক্তব্যে অধ্যক্ষ নাদিয়া সোমা সামাদ জানান, লোকগান সংরক্ষণ-রক্ষণাবেক্ষণ আজ বৈশ্বিক প্রেক্ষাপটে জরুরি হয়ে উঠেছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিলোত্তমা সেন। দেশের বিভিন্ন অঞ্চলের খ্যাতিমান লোকশিল্পী এবং সংগীত কলেজের শিক্ষার্থীরা ভাদু, টুসু, বারমাইসা, ভাটিয়ালি, সারি, বিচ্ছেদী, বাউল, বিয়ের গীত, ভাওয়াইয়াসহ সংগীতের প্রচলিত ও অপ্রচলিত ধারার গান পরিবেশন করেন। অনেক রাত অবধি উৎসব চলতে থাকবে।
আগামীকাল শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় উৎসবের সমাপনী দিনে চারজন গুণী শিল্পীকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধিত হচ্ছেন শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (লোকসংগীত) মনির বাউলা, শ্রেষ্ঠ মঞ্চ ও সংস্কৃতিকর্মী রওনক মৃধা, শ্রেষ্ঠ শিক্ষক ও কণ্ঠশিল্পী (লোকসংগীত) অধ্যাপক জহির আলীম এবং শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (লোকসংগীত) আবু বকর সিদ্দিক।
নিয়মিত হকি লিগ আয়োজনের আর্জি জানালেন বিশ্বকাপের শীর্ষ গোলদাতা আমিরুল
চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ
খালেদা জিয়া ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে আছেন