দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিপক্ষে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ইনিংসের ১১তম ওভারটি করতে আসেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। ৬ বলের ওভারটি করতে তিনি করেন মোট ১৩ বল। ওভারের ছক্কা হজমের পরের ৭ বলের মধ্যে ৬টিই ওয়াইড করেন। তৃতীয় লিগ্যাল ডেলিভারিতে ১, চতুর্থটিতে ২ ও পঞ্চমটিতে ১ রান দিয়ে আবার ওয়াইড। ওই ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোরকার্ডে যোগ হয় ১৮ রান।
১৩ বলের ওভার! মনে প্রশ্ন জাগাতে পারে, টি-টোয়েন্টিতে এটাই সবচেয়ে দীর্ঘ ওভার কি না! নামোহ নামে একজনের পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে ক্রিকইনফোর ধারা বিবরণীতে। সেটা অনুসারে আর্শদীপ সিং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে (পূর্ণ সদস্য দেশ) যৌথভাবে সর্বোচ্চ বল করার নজিরে নাম লিখিয়েছেন।
১৩ বলের ওভার আছে নাভিন উল হকেরও। আফগান পেসারের লজ্জাজনক ওই ওভারটি করেছিলেন গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার সিসান্দা মাগালা পাকিস্তানের বিপক্ষে এক ওভার শেষ করতে করেন ১২ বল।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর মতে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের আর কোনো বোলার এক ওভারে এতবার হাত ঘুরাননি। দ্বিতীয় সর্বোচ্চ ১১ বলের ওভার আছে হার্দিক পান্ডিয়া ও খলিল আহমেদের। পান্ডিয়া ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ও খলিল গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ১১ বলের ওভার করেছিলেন।
আসিফ মাহমুদের নির্দেশনা গুরুত্বপূর্ণ সময়ে এসেছিল: বুলবুল
নিয়মিত হকি লিগ আয়োজনের আর্জি জানালেন বিশ্বকাপের শীর্ষ গোলদাতা আমিরুল