সীমান্তে বিজিবির কড়া সতর্কতা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)। শুক্রবার (১২ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেন সীমান্ত কিংবা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে বিজিবি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।

তিনি জানান, এ ঘটনার পর থেকে ৪৬ বিজিবি অধীনস্থ বিওপি সমূহ হতে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য পলায়ন ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, ৪৬ বিজিবি মৌলভীবাজার জেলার প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসীদের পার্শ্ববর্তী দেশে পলায়ন ও সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় বেনাপোল সীমান্তেও ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। শনিবার দুপুরে যশোর ব্যাটেলিয়ান ৪৯ বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের অন্তর্ভক্ত মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকাজুড়ে কঠোর নজরদারি ও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সন্দেহজনকে তল্লাশি কার্যক্রম চালসো হয়েছে। সীমান্তের গুররুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ব্যবস্থা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায়ায় জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে বিজিবির তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া এবং পাঁচপিসতলা এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত