বোয়ালমারীতে ককটেল-বিস্ফোরকসহ যুবক আটক

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ অভিযান চালিয়ে বিস্ফোরক মজুদের অভিযোগে শামীম নামে এক যবুককে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় তার বাড়ি থেকে তিনটি ককটেল বোমা, দুই প্যাকেট বিস্ফোরক উপাদান, ৪৯ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও বোমা প্রস্তুতের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে তাকে বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের মমিন মার্কেট সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সেনা সূত্রে জানা গেছে, শামীম স্থানীয়ভাবে ইয়াবা ব্যবসা ও মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত।  তিনি নিজ বসতঘরে ককটেল বোমা প্রস্তুত করতো। পরে বোয়ালমারী সেনা ক্যাম্পের নেতৃত্বে মঙ্গলবার ভোরে স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান চালিয়ে শামীমকে আটক করা হয়। পরে তাকে জব্দকৃত আলামতসহ বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, আটক শামীম বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক প্রস্তুত ও মজুদ সংক্রান্ত সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলা বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত