বনের রাজা যদি সিংহ হয়, তাহলে ফুটবলের রাজা নিঃসন্দেহে লিওনেল মেসি। দুই ভুবনের দুই রাজার সাক্ষাত হলো ভারতে। গতকাল মঙ্গলবার মেসি জামনগরের ভান্তারা নামে এক বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানেই বনের রাজা সিংহের সঙ্গে ক্যামেরাবন্দি হন আর্জেন্টিনার বিশ্বকাজপজয়ী অধিনায়ক।
এই বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত করেছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। এই সময় মেসির সঙ্গে ছিলেন তার ইন্টার মিয়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। কেন্দ্রের প্রবেশদ্বারে স্থানীয় সংস্কৃতির আচার, লোকসঙ্গীত, ফুলের শুভেচ্ছা ও বিভিন্ন আচার-অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়।
পরিদর্শনের সময় মেসি ভান্তারার সংরক্ষণ ইকোসিস্টেম ঘুরে দেখেন, যেখানে উদ্ধারকৃত বড় বিড়াল, হাতি, শাকাহারী প্রাণী, সরীসৃপ এবং ফোস্টার করা প্রাণী রাখা হয়েছে। তিনি প্রাণীসেবক ও ভেটেরিনারির সঙ্গে কথা বলেন এবং প্রাণী কল্যাণের প্র্যাকটিস, বিশেষ চিকিৎসা, পুষ্টি ও পুনর্বাসন প্রটোকল পর্যালোচনা করেন।
মেসি পরিদর্শনের সময় বলেন, ‘ভান্তারা যে কাজ করছে তা সত্যিই সুন্দর। প্রাণীদের জন্য যত্ন, তাদের উদ্ধার এবং যত্ন নেওয়ার পদ্ধতি সত্যিই চিত্তাকর্ষক। এখানে সময় কাটিয়ে খুবই ভালো লাগছে। পুরো সময়টাই খুব উপভোগ করেছি। এটি এমন এক অভিজ্ঞতা যা মনে থাকবে। এই গুরুত্বপূর্ণ কাজকে উৎসাহিত এবং সমর্থন করার জন্য আমরা অবশ্যই আবার এখানে আসব।’
উল্লেখ্য, ভারত সফরে থাকা বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির যাত্রা নির্ধারিত সূচির চেয়েও দীর্ঘায়িত হয়েছে। চার শহর ঘুরে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের ভারত সফর গত সোমবার দিল্লিতে শেষ হওয়ার কথা ছিল। তবে সোমবার রাতে ভারত ছাড়ার কথা থাকলেও মেসি শেষ মুহূর্তে সফরসূচি পরিবর্তন করেন আম্বানি পরিবারের আমন্ত্রণে।
ফিফা দ্য বেস্ট: মেসি আর স্কালোনি যাদের ভোট দিয়েছেন
নাইট রাইডার্সে সতীর্থ হিসেবে যাদের পাচ্ছেন মোস্তাফিজ
মোস্তাফিজকে ‘কিপটে’ বানিয়ে দিলেন শান্ত?