৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলের ইতিহাসে তিনিই সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার। এত টাকা-পয়সা পাওয়ার সুযোগ তৈরি হলেও মোস্তাফিজের ওপর বিশ্বাস পাচ্ছেন না তার জাতীয় দলের সতীর্থ নাজমুল হোসেন শান্ত। মোস্তাফিজ এজন্য তাকে ট্রিট দেবেন কিনা- শান্ত সে বিষয়ে নিশ্চিত নন।
গতকাল আইপিএলের মিনি নিলামে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা। একই দিনে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আয়োজনে মহান বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়েছিল মেহেদী হাসান মিরাজের ‘অদম্য’ এবং নাজমুলের ‘অপরাজেয়’। মিরাজের দলের কাছে হারের পর সংবাদ সম্মেলনে এসে মোস্তাফিজের আইপিএল যাত্রা নিয়ে মুখ খোলেন শান্ত।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ককে মোস্তাফিজের খবরটি জানানো হলে তিনি বলেন, ‘শুনলাম। খুবই খুশি। কত (টাকায়) জানি না। (সাংবাদিকেরা জানানোর পর)...ভাই এটা খুবই খুশির খবর। আমার মনে হয় আপনাদের উচিত এটা যত ভালোভাবে উপস্থাপন করা যায় মানুষের সামনে।’ পাল্টা জানতে চাওয়া হয়, মোস্তাফিজের কাছে তিনি ‘ট্রিট’ চাইবেন কি না? নাজমুল বলেন, ‘চেষ্টা করব (ট্রিট) নেওয়ার। করাবে না মনে হয় (ট্রিট)। সংশয় আছে।’
এত টাকা পেয়েও মোস্তাফিজ যদি শান্তদের ট্রিট না দেন, তাহলে সেটা কিপটেমির নামান্তর। শান্ত কি ঘুরিয়ে মোস্তাফিজকে কিপটে বানিয়ে দিলেন? আরেকপেসার নাহিদ রানার নাম নিলামে থাকলেও তিনি দল পাননি। মোস্তাফিজের কলকাতা যাত্রা নিয়ে তিনি বলেছেন, ‘যখন আমরা ব্যাটিং করছিলাম তখন শুনেছি, শুনে অনেক ভালো লাগছে।’ নিজের আইপিএল খেলার ইচ্ছে নিয়ে নাহিদ বলেন, ‘হ্যাঁ, খেলার ইচ্ছা আছে। দেখা যাক সামনে।’
ম্যাচ শুরুর আগে হঠাৎ মাথা ঘোরা-বমিভাব; কী হয়েছিল স্মিথের?
মামলা জিতলেন এমবাপ্পে; পিএসজিকে গুনতে হবে ৬০ মিলিয়ন
ইউরোপে ফেরার গুঞ্জনের মাঝে চুক্তি নবায়নের আলোচনা শুরু নেইমারের