জয়পুরহাটের গভীর রাতে ডাকাতি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম

জয়পুরহাটের কালাই উপজেলার পনুট ইউনিয়নের নান্দাইল দিঘী লকরপাড়া গ্রামে এক বিধবা নারীর বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিধবা শাহানা বেগমের বাড়িতে কয়েকজনের সংঘবদ্ধ একদল ডাকাত তার ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এ সময় ডাকাতরা বাধা পেলে শাহানার শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে তাকে আহত করে। ভুক্তভোগী শাহানার অভিযোগ  ডাকাতরা প্রায় ৭ লাখ টাকা নগদ ও ৬ ভরি স্বর্ণালঙ্কারসহ ঘরের বিভিন্ন জিনিস লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার সময় কয়েকজন ডাকাতকে চিনতে পেরেছেন। থানার অভিযোগে তিনি জানাবেন। 

ডাকাতির পর আহত অবস্থায় শাহানা বেগমকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও পুলিশ  পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা মামলা দিলে মামলা নেওয়া হবে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত