লিভারপুল দলে সাম্প্রতিক বিতর্কের পর সতীর্থদের কাছে সরাসরি ক্ষমা চেয়েছেন ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। দলের মিডফিল্ডার কার্টিস জোন্স জানিয়েছেন, সালাহর মন্তব্যে ড্রেসিংরুমে কোনো ভাঙন ধরেনি; বরং পুরো দলই ঐক্যবদ্ধ রয়েছে।
দলের কঠিন সময়ের মধ্যে ক্লাব ও কোচকে নিয়ে সালাহর প্রকাশ্য বক্তব্য ঘিরে আলোচনা তৈরি হয়। এরপর একটি গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে একাদশের বাইরে রাখা হয়। বিষয়টি নিয়ে পরে সতীর্থদের সঙ্গে কথা বলেন সালাহ। জোন্সের ভাষায়, সালাহ বলেছেন— তার কথায় যদি কারও কষ্ট লেগে থাকে বা কেউ অস্বস্তি বোধ করে থাকে, তবে তিনি দুঃখিত।
কার্টিস জোন্স আরও জানান, সালাহ ড্রেসিংরুমে সব সময়ের মতোই ইতিবাচক ছিলেন। হাসিখুশি ছিলেন, আচরণে কোনো পরিবর্তন আসেনি। দলের সবাই তাকে একইভাবে গ্রহণ করেছে। জোন্সের মতে, এটি এমন একজন খেলোয়াড়ের মানসিকতা, যিনি সব সময় জিততে চান এবং মাঠে নিজের সেরাটা দিতে আগ্রহী।
পরবর্তী লিগ ম্যাচে আবার দলে ফেরেন সালাহ। তবে কোচ এ বিষয়ে প্রকাশ্যে আর কিছু বলতে চাননি। তিনি মনে করেন, পুরোনো বিতর্ক টেনে আনলে অযথা মনোযোগ নষ্ট হবে, বিশেষ করে দল যখন রুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত।
জোন্স সালাহর প্রতিযোগিতামূলক মনোভাবের পক্ষেও জোরালো সাফাই দেন। তার মতে, উচ্চাভিলাষ ও জয়ের তাড়নাকে কখনোই স্বার্থপরতা হিসেবে দেখা উচিত নয়। শীর্ষ পর্যায়ের দলগুলোতে এমন খেলোয়াড়ই দরকার, যারা দায়িত্ব নিতে চায় এবং মাঠে থাকতে আগ্রহী।
সাম্প্রতিক সময়ের সাহসী দল নির্বাচন ও কৌশলগত পরিবর্তনের পর লিভারপুল ভালো ফল পাচ্ছে। টানা কয়েকটি ম্যাচে অপরাজিত থাকার পেছনে দলীয় ঐক্যই বড় কারণ বলে মনে করছেন কার্টিস জোন্স। তার বিশ্বাস, সালাহর মন্তব্য ছিল হতাশা থেকে আসা—দলকে অস্থির করার কোনো উদ্দেশ্য সেখানে ছিল না।
বছরের সেরা ১০০ ফুটবলারের তালিকায় মেসিকে পেছনে ফেললেন লাউতারো
চার পেনাল্টি ঠেকিয়ে হাত ভেঙেছে পিএসজি গোলকিপারের