ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে চেয়ার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) কলা অনুষদের ১৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা পরবর্তী অনুমোদনের জন্য একাডেমিক কাউন্সিলে পাঠানো হবে জানান অনুষদটির ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন।
জানা যায়, রবিবার কলা অনুষদের ১৯তম অনুষদীয় সভায় ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়ার’ প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন কলা অনুষদের ডিন ড. এমতাজ হোসেন। পরবর্তীতে সভায় উপস্থিত অধ্যাপকদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত পাশ হয়। একই সঙ্গে সিদ্ধান্তটি পরবর্তী একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে পাঠানোর অনুমতি দেওয়া হয়।
এ বিষয়ে কলা অনুষদের ডিন ও কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘অতীতে এই চেয়ার প্রতিষ্ঠা না করে চরম বৈষম্য করা হয়েছিল। স্বাধীনতার ঘোষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়ার প্রতিষ্ঠার মাধ্যমে এই বৈষম্য দূর হবে।
‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়ার’ এর দায়িত্বে একজন অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। যিনি জিয়াউর রহমানের জীবন, কর্ম, দর্শন ও গবেষণা চর্চা করাসহ বিভিন্ন সেমিনারের আয়োজন করবে। এছাড়া প্রয়োজনে তিনি গ্রন্থ প্রকাশও করতে পারবেন।’
বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ ‘বিভ্রান্তিকর প্রচারণা’