ভারতের বিখ্যাত সুফি সাধক হজরত নিজামুদ্দিন আউলিয়া। প্রেম কিংবা ইশকের মাধ্যমেই সৃষ্টিকর্তাকে পাওয়ার পথ- তার এই দর্শনই আজও মানুষকে অনুপ্রাণিত করে। তবে এই সুফি সাধকের জন্মবৃত্তান্ত নিয়ে ভুল তথ্য তুলে ধরে এবার বিতর্কে জড়ালেন লোকশিল্পী পৌষালী ব্যানার্জি।
‘সারেগামাপা’ খ্যাত এই শিল্পীর কণ্ঠের জাদুতে মুগ্ধ সববয়সী শ্রোতা। যদিও নানা কারণে প্রায়ই বিতর্কে জড়ান তিনি। কিছুদিন আগেই সিনিয়র শিল্পী জোজোর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন পৌষালী। এবার নেটপাড়ার নিশানায় উঠে এলো তার একটি মঞ্চ বক্তব্য।
সম্প্রতি মঞ্চে ‘ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা, সিলসিলা, এলো দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া’ গানটি পরিবেশন করছিলেন পৌষালী। গান শুরুর আগে সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়াকে নিয়ে কিছু কথা বলেন তিনি। সেখানেই ঘটে বিপত্তি।
পৌষালী বলেন, ‘তার (নিজামুদ্দিন আউলিয়া) নামে দিল্লিতে একটা দরগা আছে। এখন সবার হাতে মোবাইল, সত্যি-মিথ্যার যাচাই এখনই হয়ে যায়। গুগল আছে। কিন্তু আমরা তো গানটা শিখেছি, একটু না বললে গানটার প্রতিই অপমান করা হয়। হযরত নিজামুদ্দিন আউলিয়া-তার যখন পাঁচ বছর বয়স, তখন তার বাবা মারা যান। মায়ের হাত ধরে পূর্ব পাকিস্তান থেকে তিনি দিল্লিতে আসেন…।’
কামরাঙ্গীরচরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু
বিএনপির সঙ্গে আসন সমঝোতায় না গণঅধিকার পরিষদের