ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরাণীগঞ্জ) বন্দি সুজন মিয়া (৩৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১টার দিকে কারারক্ষীরা ওই বন্দীকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, ওই ব্যক্তি কয়েদী হিসেবে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি। তার বাবার নাম সালমত মিয়া। কয়েদী নম্বর কয়েদী নং ৯৬২৫এ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত