শেষপর্যন্ত কক্সবাজারেই টেকনিক্যাল সেন্টার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফে। রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের মহাসড়ক লাগোয়া স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের পাশের সুবিশাল খেলার মাঠে হবে বাফুফে টেকনিক্যাল সেন্টার। আজ বাফুফে সভাপতি জানিয়েছেন, নির্দিষ্ট স্থানে ফিফার বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই শুরু হবে সেন্টারের নির্মানকাজ।
ফিফার শর্ত ছিল ২০২৫ সালে ৩১ ডিসেম্বরের মধ্যে যদি নির্মানকাজ শুরু না হয়, তবে ৩০ কোটি টাকা বরাদ্দ বাতিল হয়ে যাবে। সরকারের কাছে টেকনিক্যাল সেন্টার নির্মানের জন্য দীর্ঘদিন আগে আবেদন করেছিল বাফুফে। কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরে ১৫ একর জমি বাফুফেকে বরাদ্দ দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে বাফুফেকে জানতো, বিনামূল্যেই সরকার সে জমি দেবে তাদেরকে। তবে নিয়ম বদলে যাওয়ায় খাস জমি বরাদ্দ পেতে বাফুফেকে দিতে হবে ৮ কোটি টাকা। এ নিয়েই তৈরী হয় জটিলতা।
এদিকে ফিফাও দিয়েছে সুখবর। ৩১ ডিসেম্বর শেষ হতে যাওয়া সময়সীমা তিন মাস বাড়িয়ে দিয়েছে। এতে করে কাজ এখন অনেকটাই সহজ হওয়ার কথা। তাবিথ অবশ্য জানিয়েছেন আগের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সকল বাধা উতরে কক্সবাজারে শুরু হবে নির্মান কাজ, 'কক্সবাজারের জায়গা বরাদ্দের বিষয়টি একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। আমরা সরকার থেকে ইতিবাচক চিঠি পেয়েছি। সামান্য একটি বিষয়ে একটু সমস্যা আছে, যা আগামী ৫-৬ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে বলে আমি আশাবাদী। আমি নিশ্চিত করতে পারি যে কক্সবাজারে আমাদের এলিট ট্রেনিং সেন্টার হবে, ফিফার ফান্ড আমরা নিশ্চিত করতে পারব এবং সরকার, ফিফা ও বাফুফে যৌথভাবে এই কাজটি করবে।'
একই দিনে কোহলি-রোহিতের সেঞ্চুরি, 'গম্ভীর তুমি কি দেখেছো'