বড়দিন উপলক্ষে মোংলার বিভিন্ন এলাকায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে উৎসব চলছে। মোংলার ৩৯টি গির্জায় চলছে প্রার্থনা। গতকাল রাতে এ গীর্জাগুলোতে অনুষ্ঠিত হয় প্রার্থনা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালেও গির্জাগুলোতে প্রার্থনা করা হয়।
উৎসবকে ঘিরে খ্রিস্ট সম্প্রদায়ের লোকজনকে শুভেচ্ছা জানিয়েছেন মোংলা-রামপাল সংসদীয় আসনের বিএনপির এমপি প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, এনসিপির এমপি প্রার্থী মোল্লা রহমাতুল্লাহ ও মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী। এছাড়া খ্রিস্ট পল্লীগুলোতে শোভা পাচ্ছে ব্যাপক আলোকসজ্জা। এদিকে এ উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, বুধবার বিকেলে ও সন্ধ্যায় বিভিন্ন গির্জা পরিদর্শন করা হয়েছে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তারেক রহমানের আগমন ঘিরে ৩০০ ফিটে জনস্রোত 