এভার কেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড়

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পিএম

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবেন এভার কেয়ার হাসপাতালে। গত ২৩ নভেম্বর থেকে এখানে চিকিৎসাধীন তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখানে তারেক রহমানের আসা কেন্দ্র করে ভিড় করেছেন বিএনপি নেতাকর্মীরা। সড়কের দুই পাশে দাঁড়িয়ে এবং বসে অপেক্ষা করছেন তারা। কারো গায়ে টি-শার্টের সামনে তারেক রহমানের ছবি। কারো মাথায় বাঁধা ফিতায়, ক্যাপে তারেক রহমানের ছবি।

এভার কেয়ারের সামনে গিয়ে দেখা গেছে, পেটে এসএসএফসহ সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বরিশাল থেকে সাকিব বলেন, সংবর্ধনা স্থলের দিকে এত ভিড় যে কোনোভাবেই যাওয়া সম্ভব না। সেজন্য ওদিকে না গিয়ে এভার কেয়ারের সামনে দাঁড়িয়েছি।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ করছে। সামনে অবস্থান করা নেতা কর্মীদেরও উৎফুল্ল দেখা গেছে।

অনেকেই ঐতিহাসিক এই দিনটি স্মরণীয় করে রাখতে ছবি এবং ভিডিও করে রাখছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত