বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন বাংলাদেশে। দীর্ঘ ১৭ বছর পর আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) সিলেটে অবতরণ করে।
সেখানে বিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি। সকাল ১১টা ৪০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নেমেই তাকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে।
এদিকে তারেক রহমান দেশে ফেরাতেই প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে তার হ্যান্ডশ্যাকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রীতিমতো ভাইরাল ছবিটি।
জানা গেছে, ছবিটি বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) পয়লা বৈশাখের এক অনুষ্ঠানের। যেখানে তারেক রহমানের সঙ্গে নায়ক মান্নাও অতিথি হয়ে হাজির হয়েছিলেন। যদিও ছবিটির বিষয়ে তেমন কোনো বিষদ তথ্য পাওয়া যায়নি।
ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি ফজলু, সম্পাদক নজরুল
জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ
ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের সরে যাওয়ার আহ্বান সৌদি আরবের