ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের সরে যাওয়ার আহ্বান সৌদি আরবের

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পিএম

সৌদি আরব ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-কে এই মাসের শুরুতে দখলকৃত হাদ্রামাউত ও আল-মাহরা প্রদেশ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ দাবি জানায় । দখলের এই পদক্ষেপকে রিয়াদ 'অযৌক্তিক উত্তেজনা' হিসেবে উল্লেখ করেছে এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সংযমের পরামর্শ দিয়েছে। 

সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি দ্রুত গুরুত্বপূর্ণ তেল আধার, সরকারি ভবন ও সীমান্ত চেকপোস্ট দখল করে এবং আদেনের রাষ্ট্রপতি প্রাসাদও নিয়ন্ত্রণে আনে। সৌদি ও আমিরাত-এর মধ্যস্থতার চেষ্টা সত্ত্বেও, বিচ্ছিন্নতাবাদীরা এবার আবিয়ান প্রদেশেও সম্প্রসারণ করেছে এবং রাজধানী সানা দখলের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। 

বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই উত্তেজনা ইয়েমেনের দুর্বল হুথি-বিরোধী জোটকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং উত্তরের হুথিদের অবস্থানকে শক্তিশালী করতে পারে। সৌদি আরব ইয়েমেনের সকল পক্ষের সহযোগিতা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সুশৃঙ্খলভাবে সরে যাওয়ার প্রত্যাশা করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত