বিপিএলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান শান্ত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম

কাল শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল। শুরুর ম্যাচেই স্বাগতিক দলের বিপক্ষে খেলা থাকায় রোমাঞ্চ কাজ করছে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মনে। 

বলেছেন, 'আমার মনে হয় প্লেয়ার হিসেবে এটা খুবই রোমাঞ্চকর যে হোম ক্রাউডের বিপক্ষে আমরা খেলবো। এটা আসলে আনন্দের আমার কাছে মনে হয়। তাই এই চ্যালেঞ্জটা নেয়া খুব গুরুত্বপূর্ণ এবং আমার টিমে যতগুলো প্লেয়ার আছে সবাই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রস্তুত।'

শান্ত বলেন, 'দুই টিমই খুবই ভালো দল। আমি এখানে আলাদাভাবে কোনো দলকে দেখতে চাচ্ছি না। আগামীকালকে যে দলটা ভালো খেলবে সেই জিতবে। তবে এখানে খুবই দুইটা দলই খুবই ভালো।'

এবারের বিপিএলে দারুণ পারফর্ম করে জাতীয় দলে সুযোগ করে নিতে চান শান্ত। বাংলাদেশ টি-টোয়েন্টি দলে লম্বা সময় ধরেই তিনি নেই। আসন্ন আসরে রান করা ছাড়া কিছুই ভাবছেন না রাজশাহীর অধিনায়ক।

তিনি আরো বলেন, লক্ষ্য তো এটাই থাকবে কীভাবে আমি নিয়মিত দলের ওপর ওই প্রভাবটা রাখতে পারতেছি এবং অবদানটা খুবই গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র ব্যাটিংয়ে না, ওভারঅল সব দিক দিয়ে যেন আমি রাজশাহী টিমের হয়ে অবদান রাখতে পারি।'

'পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ সামনে বিশ্বকাপের কথা আপনি বললেন, অনেক বড় একটা সুযোগ যদি এখানে ভালো করতে পারি অবশ্যই এখানে একটা ভালো সুযোগ থাকবে। বাট এটা সিলেক্টররা বুঝবেন, ম্যানেজমেন্ট আছেন। আমার কাজ হলো আমি চেষ্টা করব কীভাবে আমি রেগুলার পারফর্ম করতে পারি।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত