প্রথম তিন ম্যাচ টানা হেরে অ্যাশেজ সিরিজ খুঁইয়ে ইংল্যান্ড অবশেষে জয়ের দেখা পেয়েছে। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শেষ হয়ে গেছে মাত্র দুই দিনে। ১৭৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বেন স্টোকসের দল জিতেছে ৪ উইকেটের ব্যবধানে। সমালোচনায় জর্জরিত দলটির জন্য এ এক দারুণ অর্জন। দীর্ঘ ১৫ বছরে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জিতল ইংল্যান্ড। এর আগে টানা ১৬টি পরাজয় আর ২টি ড্রয়ের হতাশা বয়ে বেড়াচ্ছিল ইংলিশরা।
মেলবোর্নে গতকাল প্রথম দিনেই ২০ উইকেটের পতন ঘটেছিল। ৪২ রানে এগিয়ে থেকে দিনের শেষ ওভারটিতে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু আজ শনিবার তারা ইনিংস খুব একটা বড় করতে পারেনি। ব্রাইডন কার্সের ৩৪ রানে ৪ উইকেট আর বেন স্টোকসের ২৪ রানে ৩ উইকেটের সৌজন্যে স্বাগতিকরা অল-আউট হয় মাত্র ১৩২ রানে। সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার ট্রাভিস হেড। আর কেউ ত্রিশের ঘরেও যেতে পারেননি। ৮ ব্যাটার যেতে পারেননি দুই অংকে।
অজিরা দ্রুত অল-আউট হওয়ায় জয়ের জন্য ইংলিশদের সামনে টার্গেট দাঁড়ায় ১৭৫ রান। সেই টার্গেটে ব্যাটিংয়ে নেমে জ্যাক ক্রলি আর বেন ডাকেট ৫১ রানের দারুণ এক উদ্বোধনী জুটি উপহার দেন। ক্রলি ৪৮ বলে ৩৭ এবং ডাকেট ২৬ বলে করেন ৩৪ রান। এরপর তৃতীয় উইকেটে ৪৭ রানের আরেকটি জুটি উপহার দেন ক্রলি আর জ্যাকব বেথেল। ৪৬ বলে ৪০ রান করা বেথেল ফিফটি মিস করেন বোল্যান্ডের বলে ক্যাচ দিয়ে।
ওই মুহূর্তে অজি বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। ‘বাজবল’ কৌশল বদলে ছোট ছোট জুটিতে এগোতে থাকে ইংলিশরা। তাই জো রুটের ৩৮ বলে ১৫ আর হ্যারি ব্রুকের ২২ বলে অপরাজিত ১৮* রান হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ৩২.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। অজিদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, ঝাই রিচার্ডসন এবং স্কট বোল্যান্ড। মাত্র ৮৫২ বলেই শেষ হয়ে যায় মেলবোর্ন টেস্ট। ম্যাচসেরা হয়েছেন জশ টং।
শেখ মেহেদীর ক্ষোভ- ‘এমন পরিবেশ আমি কোনো ফ্র্যাঞ্চাইজিতে পাইনি’
‘ফ্র্যাঞ্চাইজি লিগের বন্ধুত্ব আন্তর্জাতিক ম্যাচে দেখালে নিষিদ্ধ করা উচিত’
নিজেরটা বাড়লে ক্ষতি নেই; খেলোয়াড়দের ওজন বাড়লে মানবেন না গার্দিওলা