বিশ্ব ব্যাংক (ওর্য়াল্ড ব্যাংক) হলো একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা। এটি উন্নয়নশীল দেশগুলোকে দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ঋণ, অনুদান ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে। সংস্থাটির সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এবং ১৮৯টি সদস্য দেশ নিয়ে গঠিত।
১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির আর্টিকেলস্ অব এগ্রিমেন্ট (১৬ ফেব্রুয়ারি, ১৯৮৯ সালে এ সংশোধনীটি কার্যকরী হয়) অনুযায়ী, বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যকে সহজতর করা এবং পুঁজির বিনিয়োগ নিশ্চিতা বিশ্ব ব্যাংক নিয়ন্ত্রণ করবে। এছাড়া পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক আর আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এই দুইটি প্রতিষ্ঠান নিয়ে বিশ্বব্যাংক গঠিত।
বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠার পর প্রথম গ্রহীতা হিসেবে ফ্রান্স বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নেয়। ঐতিহ্যগতভাবে আইএমএফের প্রধান নির্বাচিত হন ইউরোপীয় দেশগুলো থেকে আর বিশ্বব্যাংকের প্রধান নির্বাচিত হন যুক্তরাষ্ট্র থেকে।
শনিবার খোলা রয়েছে সব ব্যাংক