২০২৫ সালের টেস্ট: গিল হেড স্টার্কদের সাথে তাইজুলও টপ ফর্মে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম

দুই দিনের মধ্যেই মেলবোর্ন টেস্ট শেষ হওয়ার মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৫ সালের টেস্ট ক্রিকেটের। এবছর দলভিত্তিক পারফরম্যান্সে অস্ট্রেলিয়াই ছিল সবচেয়ে এগিয়ে। তারা বছরজুড়ে ১১টি ম্যাচ খেলে ৯টিতে জয় পেয়েছে, মাত্র ২টি ম্যাচ ড্র হয়েছে এবং কোনো হার নেই। অস্ট্রেলিয়ার জয় শতাংশ ৮১.৮১, প্রতি ম্যাচে গড় পয়েন্ট ৪.৫—যা তাদের ধারাবাহিক আধিপত্যের স্পষ্ট প্রমাণ। বাংলাদেশ ৬ ম্যাচে ৩ জয়, ২ ড্র ও ১ হারে তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ বছর কাটিয়েছে; জয় শতাংশ ৫০ এবং প্রতি ম্যাচে গড় পয়েন্ট ১.৫। অন্যদিকে ইংল্যান্ড ও ভারত—দুই দলই ১০টি করে ম্যাচ খেললেও জয় পেয়েছে ৪টি করে, হেরেছে ৫টি করে এবং একটি ম্যাচ ড্র করেছে। দুই দলেরই জয় শতাংশ ৪০। 

বছরের শীর্ষে ছিলেন ভারতের শুবমান গিল। ২০২৫ সালে টেস্টে তার সংগ্রহ ৯৮৩ রান, যার বড় অংশই এসেছে ভারত–ইংল্যান্ড সিরিজে। ওই সিরিজে একাই করেছেন ৭৩৩ রান, যা সিরিজের গতি–প্রকৃতি বদলে দিয়েছে একাধিকবার। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ৮১৭ রান নিয়ে ছিলেন দ্বিতীয় স্থানে, আর ভারতের কেএল রাহুলের সংগ্রহ ৮১৩ রান। ইংল্যান্ডের জো রুটও ধারাবাহিকতায় পিছিয়ে ছিলেন না—বছরে ৭৯৩ রান, যার মধ্যে ভারত–ইংল্যান্ড সিরিজেই করেছেন ৭৫৪।

ব্যক্তিগত ইনিংসের বিচারে বছরটির সবচেয়ে আলোচিত অধ্যায় লিখেছেন উইয়ান মুল্ডার। অপরাজিত ৩৬৭ রান করে বছরের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন তিনি। শুবমান গিলের ২৬৯ এবং রিকেলটনের ২৫৯ রানের ইনিংসও ছিল বছরটির ব্যাটিং হাইলাইটে।

বোলিংয়ে ২০২৫ ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের বছর। ১১ ম্যাচে ২৬০ ওভার বল করে ৯৫৩ রান দিয়ে নিয়েছেন ৫৫ উইকেট; সেরা বোলিং ৭/৫৮। এই পারফরম্যান্সেই ছুঁয়েছেন টেস্টে ৪০০ উইকেটের ঐতিহাসিক মাইলফলক। ভারতের মোহাম্মদ সিরাজও ছিলেন আলোচনায়—১০ ম্যাচে ৩১১.৩ ওভার বল করে ১১৭০ রান খরচে ৪৩ উইকেট, সেরা ৬/৭০।  জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি (১০ ম্যাচে ৪২ উইকেট, সেরা ৭/৫৮), ইংল্যান্ডের বেন স্টোকস (৯ ম্যাচে ৩৩ উইকেট, সেরা ৫/২৩) ও জশ টাং (৬ ম্যাচে ৩৩ উইকেট, সেরা ৫/৪৫)। বাংলাদেশের তাইজুল ইসলাম ৬ ম্যাচে ২৯০.১ ওভার বল করে ৮৭৭ রান দিয়ে নিয়েছেন ৩৩ উইকেট; সেরা ৬/৬০—স্পিনে তার নিয়ন্ত্রণ ও ধৈর্য আলাদা করে নজর কাড়ে। 

 

২০২৫ সালে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক

খেলোয়াড় ম্যাচ রান গড় সর্বোচ্চ ১০০ ৫০
শুভমান গিল (ভারত) ৯৮৩ ৭০.২১ ২৬৯
ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া) ১১ ৮১৭ ৪০.৮৫ ১৭০
কেএল রাহুল (ভারত) ১০ ৮১৩ ৪৫.১৬ ১৩৭
জো রুট (ইংল্যান্ড) ১০ ৮০৫ ৫০.৩১ ১৫০
হ্যারি ব্রুক (ইংল্যান্ড) ১০ ৭৭১ ৪৫.৩৫ ১৫৮
অ্যালেক্স কেরি (অস্ট্রেলিয়া) ১১ ৭৬৭ ৪৭.৯৩ ১৫৬
রবীন্দ্র জাদেজা (ভারত) ১০ ৭৬৪ ৬৩.৬৬ ১০৭*
যশস্বী জয়সওয়াল (ভারত) ১০ ৭৪৫ ৩৯.২১ ১৭৫
বেন ডাকেট (ইংল্রান্ড) ১০ ৭৩৫ ৪০.৮৩ ১৪৯
ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড) ৬৯৭ ৮৭.১২ ২২৭

 

২০২৫ সালে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি

খেলোয়াড় দেশ ম্যাচ ওভার রান উইকেট সেরা
মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া ১১ ২৬০ ৯৫৩ ৫৫ ৭/৫৮
মোহাম্মদ সিরাজ ভারত ১০ ৩১১.৩ ১১৭০ ৪৩ ৬/৭০
বি. মুজারাবানি জিম্বাবুয়ে ১০ ২৯৯.৪ ১১২৬ ৪২ ৭/৫৮
বেন স্টোকস ইংল্যান্ড ২২৪.৫ ৭৬৩ ৩৩ ৫/২৩
তাইজুল ইসলাম বাংলাদেশ ২৯০.১ ৮৭৭ ৩৩ ৬/৬০
জশ টং ইংল্যান্ড ২০৮.২ ৮৯৬ ৩৩ ৫/৪৫
স্কট বোল্যান্ড অস্ট্রেলিয়া ১৬০.৫ ৪৮০ ৩২ ৬/৪৫
জাসপ্রিত বুমরা ভারত ২৪৩.৩ ৬৮৭ ৩১ ৫/২৭
সাইমন হার্মার দক্ষিণ আফ্রিকা ১৭১.৩ ৪২৯ ৩০ ৬/৩৭
নোমান আলী পাকিস্তান ১৫৪.১ ৫২৫ ৩০ ৬/৪১
×
সর্বশেষ সর্বাধিক পঠিত