গোলাপী হত্যা: র‌্যাবের হাতে আটক আত্মগোপনে থাকা হবু

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে গোলাপী বেগম নামের এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুলিশের সন্দেহভাজন হবু মিয়াকে (২৯) আটক করেছে র‌্যাব-১৪। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তারের পরপরই আত্মগোপনে চলে যান হবু মিয়া।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সানাউল্লাহ। শনিবার রাতে র‌্যাব ১৪ এর একটি টিম তাকে জেলার নাগরপুর থানাধীন তনুরা এলাকার রাথুরা থেকে আটক করে।

গ্রেপ্তার হবু মিয়া টাঙ্গাইলের নাগরপুর উপজেলার রাথুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মির্জাপুর পৌরসভা এলাকার বাওয়ার কুমারজানি রোডে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। নিহত গোলাপীদের পরিবার থেকে সুদে টাকা নেওয়ার সুবাদে তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ও নিয়মিত যাতায়াত ছিল হবু মিয়া।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মো. সানাউল্লাহ বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শুনানি হলে তার ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে। আশা করছি এর মধ্যদিয়ে এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন সম্ভব হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত