হাদি হত্যাকাণ্ড

ভারতে আটক আরো ৫ বাংলাদেশি, দাবি জুলকারনাইনের

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে পালাতে সহায়তার অভিযোগে ভারতে ৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে দাবি ইউরোপপ্রবাসী সাংবাদিক ও রাজনৈতিক কর্মী জুলকারনাইন সায়েরের।

রবিবার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ওই ৫ বাংলাদেশিকে আটক করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। 

তার দাবি অনুযায়ী আটক ব্যক্তিরা হলেন- আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান বিপ্লব, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী, মিরপুরের ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা রুবেল, বর্ডার এলাকায় মানবপাচারে জড়িত ফিলিপস। MixCollage-29-Dec-2025-12-13-PM-8085

জুলকারনাইন সায়ের তার পোস্টে আরও দাবি করেন, শরিফ ওসমান হাদির হত্যার সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখকে ধরতে সীমান্তবর্তী এলাকায় সাঁড়াশি অভিযান চলছে এবং এ অভিযান আরও জোরদার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত