দলীয় মনোনয়ন জমা দিয়ে ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আরমান বিন কাশেম বললেন, 'আমরাই বিজয়ী হবো'।
সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থাপিত রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়ে গণমাধ্যমের কাছে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার আরমান বিন কাশেম ভোটার ও জনগণের উদ্দেশে বলেন, আপনারা সকল ভেদাভেদ ভুলে কাঁদে কাঁদ মিলিয়ে জুলাইয়ের আন্দোলনে রাস্তায় নেমেছিলেন বলে আমি মুক্ত হতে পেরেছি। আমাদের এবারের সংগ্রাম দুর্নীতি, কালো টাকা, পেশি শক্তির বিরুদ্ধে সংগ্রাম। এই সংগ্রামে আমরাই বিজয়ী হবো।
