ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশন নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম (ব্যারিস্টার আরমান) বলেন, সংসদে এমন চিল্লাইসি-গলা গেসে বইস্যা।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক আবেগঘন পোস্ট তিনি একথা বলেন।
ফেসবুক পোস্টে ব্যারিস্টার আরমান লেখেন, সংসদে প্রথম দিন—এমন টেবিল থাপরাইসি, এখন ডান হাত নাড়তে পারি না। এমন চিল্লাইসি-গলা গেসে বইস্যা।
এর আগে সংসদ সদস্যদের জন্য সরবরাহ করা হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে পোস্ট করেছিলেন ব্যারিস্টার আরমান।
