সৈকত আলী দলেই নেই, নোয়াখালীর নতুন অধিনায়ক হায়দার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম

অধিনায়ক ঘোষণায় সবচেয়ে বড় চমকটা সম্ভবত দিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। অলরাউন্ডার সৈকত আলীর কাঁধে নেতৃত্বভার দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। যার একাদশে জায়গা পাকা কিনা তা নিয়েই প্রশ্ন ওঠা স্বাভাবিক। কারণ সৈকতের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। ঘরোয়া ক্রিকেটেরও খুব বড় নাম তিনি নন।

নেতৃত্ব দেওয়ার মতো নোয়াখালীর দলে ছিলেন বেশ ক’জন ক্রিকেটার। জাকের আলী অনিক তার মধ্যে অন্যতম। পেসার হাসান মাহমুদও দায়িত্ব পেলে অবাক হওয়ার মতো কিছু ঘটতো না। এমনকি মাহিদুল ইসলাম অঙ্কনও ঘরোয়া ক্রিকেটে টুকটাক দলকে নেতৃত্ব দিয়েছেন।

টুর্নামেন্টের দুই ম্যাচেই হেরে নোয়াখালীর টিম ম্যানেজমেন্টের টনক নড়েছে। খালেদ মাহমুদ সুজন, তালহা জুবায়েরের সমন্বয়ে গঠিত কোচিং স্টাফ সোমবার অধিনায়ক বদল করে ম্যাচের একাদশ ঠিক করেছেন। পাকিস্তানের হায়দার আলীকে করা হয়েছে অধিনায়ক।

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস করতে নেমে হেরেছেন হায়দার আলী। প্রথম দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া সৈকত আলী একাদশে জায়গা হারিয়েছেন। আজকের ম্যাচের জন্য ১৫ জনের স্কোয়াডেও নেই তার নাম। তার জায়গায় বিলাল সামিকে দলে নেয়া হয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত