বড় দুঃসময়ে বিদায় নিলেন : জয়া আহসান

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শোক ছড়িয়ে পড়েছে বিনোদন জগতেও। আপসহীন নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করে সোশ্যাল মিডিয়াতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী জয়া আহসান। 

খালেদা জিয়ার মৃত্যু বড় দুঃসময়ে বিদায় নিলেন জানিয়ে জয়া আহসান লেখেন, বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে। তার উপস্থিতির মূল্যই ছিল অসামান্য। জয়া আহসান তার পোস্টে লেখেন, সামরিক–শাসন বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম জিয়া ছিলেন প্রধান একটি চরিত্র, সাহসে ও নেতৃত্বে উজ্জ্বল। তাঁর সঙ্গে দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটি অধ্যায় শেষ হলো। তাঁর আত্মা চির প্রশান্তি লাভ করুক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত