‎চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল, নতুন সূচীতে কবে কোথায় খেলা দেখে নিন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

‎বিপিএলে চট্টগ্রামে কোনো খেলা হচ্ছে না এবার। আগের সূচি অনুযায়ী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে খেলা শুরু হওয়ার কথা ছিল, তবে ম্যাচগুলো সিলেটে সরিয়ে আনা হয়েছে।

‎২ জানুয়ারি সিলেট পর্ব শেষ হওয়ার কথা থাকলেও তা এখন হবে ১২ জানুয়ারি। এরপর বিপিএল চলে যাবে ঢাকায়। সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধা ও বাংলাদেশ দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বার সেক্রেটারি  ইফতেখার রহমান মিঠু।

‎মংগলবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলে এ দিনের দুটি ম্যাচ স্থগিত করা হয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওই দুটি ম্যাচ হবে ৪ জানুয়ারি।

‎এ ছাড়া আগের সূচি অনেকটা একই রাখা হয়েছে। 

‎নতুন সূচিতে খেলা—

‎১ জানুয়ারি

‎দুপুর ১টা, সিলেট টাইটানস-ঢাকা ক্যাপিটালস

‎সন্ধ্যা ৬টা, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স

‎২ জানুয়ারি

‎দুপুর ২টা, ঢাকা ক্যাপিটালস-চট্টগ্রাম রয়্যালস

‎সন্ধ্যা ৭টা, সিলেট টাইটানস-রংপুর রাইডার্স

‎৪ জানুয়ারি

‎দুপুর ১টা, সিলেট টাইটানস-চট্টগ্রাম রয়্যালস

‎সন্ধ্যা ৬টা, ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্স

‎৫ জানুয়ারি

‎দুপুর ১টা, নোয়াখালী এক্সপ্রেস-সিলেট টাইটান্স

‎সন্ধ্যা ৬টা, চট্টগ্রাম রয়্যালস-রংপুর রাইডার্স

‎৭ জানুয়ারি

‎দুপুর ১টা, ঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রসে

‎সন্ধ্যা ৬টা, চট্টগ্রাম রয়্যালস-সিলেট টাইটানস

‎৮ জানুয়ারি

‎দুপুর ১টা, নোয়াখালী এক্সপ্রেস-রাজশাহী ওয়ারিয়র্স

‎সন্ধ্যা ৬টা, ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটানস

‎৯ জানুয়ারি

‎দুপুর ২টা, রাজশাহী ওয়ারিয়র্স-চট্টগ্রাম রয়্যালস

‎সন্ধ্যা ৭টা, নোয়াখালী এক্সপ্রেস-রংপুর রাইডার্স

‎১১ জানুয়ারি

‎দুপুর ১টা, রাজশাহী ওয়ারিয়র্স-রংপুর রাইডার্স

‎সন্ধ্যা ৬টা, নোয়াখালী এক্সপ্রেস, ঢাকা ক্যাপিটালস

‎১২ জানুয়ারি

‎দুপুর ১টা, সিলেট টাইটানস-রংপুর রাইডার্স

‎সন্ধ্যা ৬টা, রাজশাহী ওয়ারিয়র্স-ঢাকা ক্যাপিটালস

‎ঢাকা পর্ব

‎১৫ জানুয়ারি

‎দুপুর ১টা, চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস

‎সন্ধ্যা ৬টায়, রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানস

‎১৬ জানুয়ারি

‎দুপুর ২টা, রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালস

‎সন্ধ্যা ৭টা, চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারির্স

‎১৭ জানুয়ারি

‎দুপুর ১টা, রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস

‎সন্ধ্যা ৬টা, চট্টগ্রাম রয়্যালস-ঢাকা ক্যাপিটালস

‎১৯ জানুয়ারি

‎দুপুরে প্রথম এলিমেটর

‎সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফায়ার

‎২১ জানুয়ারি

‎দ্বিতীয় কোয়ালিফায়ার

‎২৩ জানুয়ারি

‎ফাইনাল

×
সর্বশেষ সর্বাধিক পঠিত